সর্বশেষ :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’ মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু, পদ্মা সেতু পরিদর্শনে মন্ত্রী পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রমজানের প্রথম জুমা আদায়ে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

টোকিওতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২৬, | ০৩:৫৭:৩১ |

নানা আয়োজনে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়ুশিফুমি। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার প্রতি।

এসময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা ও প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

এসময় জাপানের রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চেম্বার প্রতিনিধি, টোকিওর বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...