সর্বশেষ :
বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি নিশানের নতুন হাইব্রিড প্রযুক্তিতে চলবে গাড়ি মুক্তির আগেই শাহরুখের 'কিং' সিনেমার আয় ২৫০ কোটি মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়: ইয়ামাল হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা লেবানন ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় প্রাণ গেল ৭৮০ ফিলিস্তিনি ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২৪, | ০৩:৩৩:৫৮ |

চতুর্থ পর্বে আরো ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চার দফায় ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করল সরকার।

রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে চতুর্থ ধাপে ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেন।

বুদ্ধিজীবীদের মধ্যে শিক্ষক, রাজনীতিক, সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, প্রকৌশলী, নাট্যকার, সংগীতশিল্পী এবং সংস্কৃতিকর্মী রয়েছেন।

প্রথমে ২০২১ সালের ৭ এপ্রিল ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম গেজেট আকারে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় তালিকায় ১৪৩ জন এবং সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় আরো ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..