✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিয়ন্ত্রণের বাইরে সুদান: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-১৭, | ১০:২৮:৪৫ |

চার মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সুদান থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে। উত্তর আফ্রিকার এই দেশে থাকা লোকজনের খাবার ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্যসেবার অভাবে তারা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলা লড়াই রাজধানী খার্তুমকে ধ্বংস করে দিয়েছে। এ লড়াইয়ের কারণে দারফুরে জাতিগত হামলা শুরু হয়েছে। এসব পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ঐ অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে।

মঙ্গলবার জাতিসংঘের সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, কৃষকদের ফসল বোনার সময় ফুরিয়ে যাচ্ছে যা তাদের ও প্রতিবেশীদের খাদ্যের জোগান দেবে। চিকিত্সা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..