✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৪:২৪:৩৬ |মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মনিরুদ্দিন মালিথার ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।