✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘বাইরে না বেরিয়ে ঘর থেকেই রমজানের প্রার্থনা করুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৪, | ১০:১০:৪৩ |

করোনা মোকাবিলায় ভারতলজুড়ে চলছে লকডাউন। রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে সবকিছু। আগামী ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন। তার মধ্যেই শুরু হচ্ছে রমজান। আর তাই ঘরে থেকেই প্রার্থনা করার আবেদন করলেন ভারতের তারকা দম্পতি জাভেদ আখতার ও শাবানা আজমি। বাইরে গিয়ে রমজানের প্রার্থনা না করে ঘরেই করার পরামর্শ দিয়েছেন তারা। কারণ এই সময়ে বাইরে গেলে তা বিপদ বাড়াতে পারে।

শাবানা নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওর মাধ্যমেই এই বার্তা দেন জাভেদ। তিনি সেখানে বলছেন, মানুষ যেন এই সময়ে বাইরে না বেরিয়ে ঘর থেকেই রমজানের প্রার্থনা করে।

এছাড়াও তিনি আরও একটি আবেদন করেন।

এই সময়ে একাধিকবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলার ঘটনা উঠে আসছে। এই প্রসঙ্গে জাভেদ আবেদন করেছেন, এই কঠিন সময়ে যেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা না করা হয়। তারা মানুষকে বাঁচাতে করোনার বিরুদ্ধে লড়ছেন। এই সময় তাদের অসম্মান না করার আবেদন করেছেন তিনি।

এছাড়াও বার বার এই লকডাউনে ঘরে থেকে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন দুজনেই। কারণ একমাত্র ঘরে থেকেই সাধারণ মানুষ করোনা সংক্রমণ রুখতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..