✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১২, | ১১:৩৭:১১ |

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে অভিযান চালিয়ে ফিলিস্তিনি নারীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে কয়েকটি এলাকায় জলপাই সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, পশ্চিম তীরের সালফিত গভর্নরেটের আজ-জাওয়াইয়া ও মারদা শহরে এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, আজ-জাওয়াইয়া শহরের দক্ষিণে আল-আইন এলাকায় জলপাই সংগ্রহের সময় কয়েকজন ফিলিস্তিনি নারীকে আটক করে ইসরায়েলি সেনারা। তবে আটক নারীদের সঠিক সংখ্যা ও তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, মারদা শহরের পূর্বাঞ্চলে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের পরিচয়পত্র পরীক্ষা করে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এ সময় তাঁদের জলপাই সংগ্রহের কাজে হস্তক্ষেপ করা হয় বলে জানিয়েছে ওয়াফা।

ফিলিস্তিনিদের কাছে জলপাই সংগ্রহ শুধু কৃষিকাজ নয়, জীবিকা ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এই মৌসুমে পশ্চিম তীরের বহু পরিবার জলপাই সংগ্রহ ও তা থেকে উৎপাদিত তেলের ওপর নির্ভর করে।

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরকে অনেক ফিলিস্তিনি তাঁদের অভিজ্ঞতার সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হিসেবে বর্ণনা করছেন। জলপাই সংগ্রহের মৌসুমে কৃষকদের কাজে বাধা এবং তাঁদের ওপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..