✕

সর্বশেষ :
চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন চার দিনের ভারী বৃষ্টিতেই বিলুপ্তির ঝুঁকিতে ওরাংওটাং খার্গ দ্বীপ রক্ষায় যেসব প্রস্তুতি নিয়েছে ইরান: সিএনএন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস! বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার লড়াইয়ে মুখোমুখি মেসি-এমবাপ্পে প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

শোকে ভেঙে পড়লেন সালমান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:২৭:৪৮ |

ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে অশ্রুসিক্ত চোখে কান্নায় ভেঙে পড়লেন বলিউড মেগাস্টার সালমান খান। চিরদিনের জন্য চলে যাওয়া প্রিয় বন্ধুর শেষকৃত্যে এসে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না এই জনপ্রিয় অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, সালমান খানের দীর্ঘদিনের ও অত্যন্ত কাছের বন্ধুদের একজন ছিলেন কুমুদ রান। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মাসেও ব্যস্ততার মাঝে বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান।

অবশেষে গত মঙ্গলবার (৯ জুন) সব মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কুমুদ রান। প্রিয় বন্ধুর এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ভাইজান। খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে দ্রুত শেষকৃত্যের অনুষ্ঠানে ছোটেন তিনি।

বন্ধুর বিদায়ে শুধু সালমানই নন, তাঁর পরিবারের অন্য সদস্যরাও শোকস্তব্ধ। মুম্বাইয়ের শ্মশানে কুমুদ রানকে শেষ শ্রদ্ধা জানাতে অশ্রুসিক্ত চোখে উপস্থিত হন সালমান খানের পরিবারের সবাই। এছাড়া বলিউডের অন্যান্য তারকাদের মধ্যে অমৃতা অরোরা, তাঁর স্বামী শাকিল লাদাক, মা জয়েস অরোরা, চাঙ্কি পাণ্ডে, সঞ্জয় কাপুর, মহীপ কাপুর এবং প্রযোজক নিখিল দ্বিবেদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে প্রিয় বন্ধুর নিথর দেহ দেখে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সালমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাই রঙের শার্ট-প্যান্ট ও কাঁচা-পাকা খোঁচা দাড়ির লুকে থাকা সালমান বারবার তাঁর চোখের জল মুছছেন। প্রিয়জনকে হারানোর এই গভীর আর্তনাদ ছুঁয়ে গেছে তাঁর ভক্তদেরও।

ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে একাধিক গ্যাংস্টারের কাছ থেকে হত্যার হুমকি পাচ্ছেন সালমান খান। এর ওপর জটিল শারীরিক অসুস্থতা তো রয়েছেই। সব মিলিয়ে মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করার মাঝেই কাছের মানুষের এই চলে যাওয়াটা যেন আরও বেশি স্তব্ধ করে দিয়েছে বলিউড ভাইজানকে।

ব্যক্তিগত জীবনের এই শোকের আবহেই সালমান খানকে সম্প্রতি 'রাজা শিবাজি' সিনেমায় ‘জিভা মহালা’ চরিত্রে একটি অতিথি ভূমিকায় দেখা গেছে। এছাড়া তাঁর অভিনীত যুদ্ধভিত্তিক বহুল প্রতীক্ষিত সিনেমা 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' মুক্তির অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..