✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মিসাইল হামলায় ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে: রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৭, | ১৯:৪৯:১৭ |

রাশিয়ার মিসাইল হামলায় উত্তর-পশ্চিম ইউক্রেনের জাইতমির শহরের কাছে এক অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। এই ভাণ্ডারে ইউক্রেন বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শনিবার (২৬ মার্চ) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকোভ বলেন, কৃষ্ণ সাগরের একটি নৌযান থেকে চারটি কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র শিল্প শহরের কাছে ডিপোতে আঘাত করে। পশ্চিম কিয়েভ থেকে এটি ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

কনাশেনকোভ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৭ সামরিক লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে ছয়টি কমান্ড পোস্ট এবং তিনটি বিমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..