✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘১১তম বৃহৎ অর্থনীতি ছিল রাশিয়ার, শীঘ্রই ওরা ২০-এর মধ্যেও থাকবে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৭, | ১৯:৪০:৪৬ |

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির বিরুদ্ধে একজোট হয়ে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রদেশগুলো। যার ফলস্বরূপ রাশিয়ার মুদ্রা রুবলের অস্বাভাবিক দরপতন হয়েছে। রাশিয়ার অর্থনীতি যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বীকার করছেন খোদ দেশটির দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তারাও।

এবার সেটা নিয়েই কটাক্ষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রায় সাথে সাথেই রুবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

এছাড়া, রাশিয়ার অর্থনীতি অর্ধেক হয়ে যাওয়ার পথে বলেও মন্তব্য করেছেন বাইডেন। বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকা থেকে রাশিয়া অনেকদূর ছিটকে পড়বে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন বলেছেন, “এই (ইউক্রেনে) আক্রমণের আগে এটি (রাশিয়ার অর্থনীতি) বিশ্বের ১১তম বৃহৎ অর্থনীতি হিসেবে স্থান করে নিয়েছিল। কিন্তু শীঘ্রই, এটি শীর্ষ ২০-এর মধ্যেও স্থান পাবে না।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..