সর্বশেষ :
পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রমজানের প্রথম জুমা আদায়ে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে : অর্থমন্ত্রী খসরু তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

একদিনে ২৩ চাকরির পরীক্ষা, মহাবিপাকে চাকরিপ্রার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:৩১:১৩ |

আগামী শুক্রবার (২৩ মে) সারাদেশে ২৩টি সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে এতগুলো নিয়োগ পরীক্ষা হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেকেই চাইলেও সব পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা।

বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে হওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ হাতছাড়া হতে চলেছে অনেকের।

চাকরিপ্রার্থী পাভেল আহমেদ বলেন, একদিকে বিসিএস প্রস্তুতি, অন্যদিকে আলাদা নিয়োগ পরীক্ষা— সব কিছুর সঙ্গে যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন একদিনে এতগুলো পরীক্ষার ঘোষণায় সব গড়বড় হয়ে যাচ্ছে। যেন ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে কোনটা দেই, কোনটা ছাড়ি।

চাকরিপ্রার্থীদের অধিকার আদায়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ একে চাকরিপ্রার্থীদের সঙ্গে চরম তামাশা বলে আখ্যা দিয়েছে।

সোমবার (১৯ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক আওরঙ্গজেব স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, একদিনে ২৩টি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মূলত হাজার হাজার চাকরিপ্রার্থীর স্বপ্ন ও শ্রমকে অবমূল্যায়ন করার নামান্তর। এটি চরম অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা।

একই দাবি জানিয়ে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা, কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করার এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে নির্ধারণ করার দাবিও জানান তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...