সর্বশেষ :
পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রমজানের প্রথম জুমা আদায়ে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে : অর্থমন্ত্রী খসরু তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চাইলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২২, | ১১:২৩:৪৫ |

বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর রাখাইনে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চায় বাংলাদেশ। এ নিয়ে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি)- এর কার্যকর পদক্ষেপ আশা করে ঢাকা। বাংলাদেশ মনে করে পিইউআইসি প্রতিনিধি দলের সদস্যদেরকে ক্ষমতা দিয়ে নেগোসিয়েশনে পাঠানো হলে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জট খুলতে পারে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পিইউআইসি-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ওরহান আতালয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করেন। ওই দলে তুরস্ক, ইরান ও উগান্ডার পার্লামেন্ট সদস্যও ছিলেন। সেখানে মন্ত্রী মোমেন এ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সদস্যদের কাছে নির্যাতিত রোহিঙ্গাদের চিত্র তুলে ধরেন। পরিদর্শনকারী পিইউআইসি প্রতিনিধিদল মানবিক ভিত্তিতে নির্যাতিত রোহিঙ্গাদের আতিথেয়তা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং রোহিঙ্গা সঙ্কট নিরসনে তাদের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ বর্তমানে কক্সবাজার জেলা ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। সফররত পিইউআইসি প্রতিনিধিদল গত ১৯ ডিসেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।

তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন এবং ২০শে ডিসেম্বর রোহিঙ্গাদের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...