✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ঢাবিতে সর্বোচ্চ সিজিপিএধারীদের উপাচার্যের সংবর্ধনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৪, | ১০:২৭:৪৬ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার উপাচার্য বাসভবনের লনে এই সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারিবারিক ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..