✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এরদোগানের সাথে জার্মান চ্যান্সেলরের যে কথা হলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-৩০, | ১০:২৪:১২ |

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার অবস্থান নিয়ে দুই নেতার আলোচনায় গুরুত্ব পায়।তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, সুইডেন তাদের সন্ত্রাস আইনে সংস্কার এনেছে। পিকেকে এখনও তাদের দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সংগঠিত করতে সচেষ্ট।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ ধরনের পরিস্থিতি অগ্রহণযোগ্য।

আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তুরস্ক ও জার্মান নেতা একমত হয়েছেন।

তুর্কি প্রেসিডেন্টের মতে, সুইডেন সন্ত্রাসী সংগঠনগুলোর ‘আস্তানা’। উত্তর ইউরোপের দেশটি তাদের পার্লামেন্টে ‘সন্ত্রাসীদের’ কথা বলার অনুমতি দেয়।

‘তারা সন্ত্রাসীদের বিশেষ আমন্ত্রণ জানায়। তাদের পার্লামেন্টে পিকেকেপন্থি সদস্য আছে। তাদেরকে কেমন করে বিশ্বাস করবো?’

তুরস্কে কুর্দি-প্রধান অঞ্চলে গত কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে কুর্দিস্তান পিপলস পার্টি (পিকেকে)। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..