✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে জার্মান দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৩, | ০৯:৫৫:১২ |

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে জার্মানি। সেজন্য ঢাকাস্থ জার্মান দূতাবাস বাংলাদেশের সব প্রধান দলের সঙ্গে বেশ ভালোভাবেই যোগাযোগ রক্ষা করছে। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এমন মন্তব্য করেছেন।

সম্প্রতি জার্মান রাষ্ট্রদূতকে প্রশ্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন চালিয়েছিল জার্মান দূতাবাস। সেখানে সাংবাদিক-কলামিস্ট তারিক চয়নের প্রশ্নটি দূতাবাস কর্তৃক সেরা হিসেবে নির্বাচিত হয়। তারিক চয়নের প্রশ্নটি ছিলঃ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে মধ্যস্থতা করার কোনো পরিকল্পনা জার্মান দূতাবাসের রয়েছে কি?

জবাবে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেন, “জার্মান দূতাবাস বাংলাদেশের সব প্রধান দলের সঙ্গে বেশ ভালোভাবেই যোগাযোগ রক্ষা করছে। আমরা তাদের সাথে নিবিড়ভাবে আলোচনা করছি। আপনার কাছে এটা বিস্ময়কর হওয়ার কথা নয় যে, ফেডারেল রিপাবলিক অফ জার্মানি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে। আমাদের কাছে গণতন্ত্র হলো ভোটারদের ভোট নিশ্চিত করার জন্য একটি শান্তিপূর্ণ প্রতিযোগিতা। আর সেজন্যই আমি স্পষ্ট করে বলার চেষ্টা করছি যে, প্রত্যেক রাজনৈতিক নেতা, (রাজনৈতিক) দলের সদস্যদের, সবাইকে, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..