✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কাল ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:৩৯:৫৩ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে দুটি বিভাগের আট জেলার মাঠ পরযায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ঠ সকলে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ এ তথ্য জানান।

জেলাগুলো হচ্ছে- ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজিপুর,টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্ম্রচার করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..