✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:৩৮:১০ |

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের মধ্যে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরের জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

রোবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশের বিভিন্নস্থানে ত্রাণ

বিতরণ করে যাচ্ছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলাচলের আহ্বানও জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।

‘তবে অনেক ক্ষেত্রেই সেই আহ্বান শুনছেন না সাধারণ মানুষ। এজন্য কিছুক্ষেত্রে কঠোরও হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর মধ্যেও গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় জড়ো হয় হাজার হাজার মানুষ। এই জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..