✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সৌদি আরবে ক্রিকেট প্রসারের দায়িত্বে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৫, | ০৯:৪৬:১৪ |

সৌদি আরবে ক্রিকেট প্রসারের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান
সৌদি আরব ফুটবলের পর ক্রিকেটে জোর দিতে চাচ্ছে। তারা তাদের দেশে ক্রিকেটের প্রসার ঘটাতে চাচ্ছে। তৈরি করতে চাচ্ছে ক্রিকেট সংস্কৃতি। সব মিলিয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী দল গঠন করতে চাচ্ছে। আর সেটা করার দায়িত্ব দিতে যাচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। দলটির মালিক নাদিম ওমর পেতে চাচ্ছেন এই দায়িত্ব।

জানা গেছে, নাদিম ওমরকে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং চুক্তি সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সাক্ষাৎতে ক্রিকেট প্রসারের চুক্তি সম্পন্ন হবে তিনি ও সৌদি আরবের মধ্যে।

এই চুক্তির মাধ্যমে গ্ল্যাডিয়েটর্সকে দায়িত্ব দেওয়া হবে সৌদি আরবের ক্রিকেট জাগরণের। কোয়েটা সৌদি আরবের জাতীয় দল গঠন করবে। সেক্ষেত্রে তারা তাদের খেলোয়াড়দেরও দলে নিতে পারবে। এছাড়া তারা সৌদি আরবের জন্য একটি শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামোও তৈরি করে দিবে।

তৃণমূল থেকে শুরু করে দেশটিতে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা, প্রতিভাবানদের পরিচর্যা করা এবং সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরবকে একটি শক্তিশালী দলে পরিণত করার দায়িত্ব দেওয়া হবে নাদিম ওমরকে।

শুক্রবার (১৬ জুন, ২০২৩) এই চুক্তি সম্পন্ন হবে। এরপর আরও বিস্তারিত জানাবেন নাদিম ওমর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..