✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৭, | ০৯:২০:৫৩ |

কক্সবাজারের খুরুশকুলে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এতে করে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে বায়ু বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন। এখান থেকে গ্রিডে যোগ হবে মোট ৬০ মেগাওয়াট।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলারের অস্বাভাবিক বিনিময় হারের কারণে উদ্ভূত লোডশেডিং থেকে অচিরেই বেরিয়ে আসবে বাংলাদেশ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এল অনুষ্ঠানে দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন। ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ তথ্য দেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, লোডশেডিং আর তীব্র গরমে জনগণের কষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..