✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ পদক পাচ্ছেন অভিনেত্রী তারিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৩, | ০৮:২৩:০৮ |

ভাষাসৈনিক ‘শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক-২০২২’ পদকে ভূষিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ‘গুণিজন সংবর্ধনা পরিষদ’ নামে একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং আয়োজনের সভাপতি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আরমা দত্ত। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ পদকপ্রাপ্তি প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘যে কোনো পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ এটি আমার কাজের স্বীকৃতি। যখনই আমি কোনো পুরস্কার পেয়েছি, সেটি ভীষণ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কোনো ব্যক্তির স্মরণে পদকে ভূষিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের, গর্বের এবং আনন্দের। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..