✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন ও সংস্কারে কাজ করছে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:০৮:৩৯ |

আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে র‍্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‍্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‍্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাব দেশের আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

- বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..