✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

দুপুরের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১২:৪২:৫১ |

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ, নদীপথে চলাচলরত নৌযানগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

আবহাওয়া অফিস বলছে, এসব এলাকায় দমকা হাওয়ার কারণে ছোট নৌযান বা ট্রলার চলাচলে সমস্যা হতে পারে। তাই দুপুর পর্যন্ত এসব নদী এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..