✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

বৃষ্টি-অন্দোলনে রাজধানীতে তীব্র যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২২, | ১১:৪০:৪৮ |

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে ও মৎস্য ভবন মোড়ে সকাল ৯টা থেকে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যদিও বিকেলে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

সরেজমিনে দেখা গেছে, সকালে দুই দফা বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।

এদিকে যাত্রাবাড়ী থেকে মানিকনগর, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা, বিশ্বরোড সড়কে দুপুর থেকে গাড়ির চাপ রয়েছে। যানজটের খবর পাওয়া গেছে মিরপুর সড়কেও।

মতিঝিলে বিকল্প পরিবহনের চালক মুরাদ হোসেন বলেন, ‘ গতকাল মৎসভবন সড়কে প্রচুর জ্যাম ছিলো। আজও ওই সড়কে জ্যাম লেগে আছে। একে তো বৃষ্টিতে যাত্রী কম তার মধ্যে জ্যাম।’

এদিকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকালের দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে পথচারীরা পড়েন বিপদে।

রাস্তায় অনেককেই বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার রিকশায় যুবুথুবু হয়ে ভিজেই কেউ কেউ যাত্রা শুরু করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..