✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১১:১০:৫৮ |

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। আমদানি বেশি হওয়ায় বাজারে কমেছে জিরার দাম।

এই বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ২-৩ ট্রাক জিরা আমদানি হতো। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১০ ট্রাকে। বন্দরটি দিয়ে প্রতিটন জিরা ৩ হাজার ৫০০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কোরবানী ঈদকে সামনে রেখে জিরা আমদানি হচ্ছে। সে জন্য আমরা দ্রুত জিরাগুলো শুল্কায়ন করে ছাড়করনের ব্যবস্থা গ্রহণ করেছি।

আমদানিকারক নাজমুল ইসলাম বলেন, ভারতে জিরার দাম কমে যাওয়ায় ও আমদানি বেশি হওয়ায় কমেছে পণ্যটির দাম, ঈদের আগে আরো বেশি জিরা আমদানি হলে আশা করছি দামটা আরো কমে আসবে।

- দিনাজপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..