সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের প্রতি জার্মান চ্যান্সেলরের সমর্থন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-২৩, | ১০:৩৫:৪৪ |

স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনার সময়ে জার্মান চ্যান্সেলর অ্যামেরিকার আগামী নির্বাচনে জো বাইডেনের জয় প্রত্যাশা করেন৷ তার মতে, ট্রাম্প ক্ষমতায় ফিরলে জার্মানিরও ক্ষতি হবে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অতি সতর্ক রাজনীতিক হিসেবে পরিচিত৷ তার মুখে বেফাঁস মন্তব্য সহজে শোনা যায় না৷ অথচ সেই শলৎজ এবার খোলাখুলি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন জানালেন৷ খবর ডয়েচে ভেলের।

বার্লিনের কাছে একটি স্কুল পরিদর্শন করতে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছিলেন৷ সেসময়ে শলৎজ বলেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সেটা শুধু অ্যামেরিকা নয়, জার্মানির জন্যও খারাপ হবে৷

বর্তমান প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷ সোমবার স্কুল পড়ুয়াদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইডেন বহু বছর ধরে বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন৷ তাই বিশ্বকে যুদ্ধ থেকে দূরে রাখতে কী করা উচিত, সেটা তিনি বিলক্ষণ জানেন৷

ট্রাম্পের চার বছরের কার্যকাল অন্য অনেক দেশের মতো জার্মানির জন্যও যথেষ্ট কঠিন ছিল, সে বিষয়ে কোনো সংশয় নেই৷

জার্মান চ্যান্সেলর হিসেবে আঞ্জেলা ম্যর্কেলকে সেই ধাক্কা সামলাতে হয়েছে৷ তার জোট সরকারের অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হিসেবে শলৎজ সেই চার বছরের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন৷

ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সব মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেলে ভবিষ্যৎ মোটেই উজ্জ্বল হতে পারে না৷ সেকারণে সাবেক প্রেসিডেন্ট সেদেশে বড় বিভাজনের প্রতীক৷ শলৎজ জার্মানিতেও এমন বিভাজন সম্পর্কে সতর্ক করে দেন৷ তার মতে সমাজে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...