✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সেনাপ্রধানের সঙ্গে কোনো সমস্যা নেই: ইমরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১৫, | ১০:৩২:৫১ |

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো ‘সমস্যা নেই’ বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। তবে তবে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার ক্ষমতায় ফেরা রোখার চেষ্টা করার করছেন বলে অভিযোগও করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

পিটিআই সমর্থকদের বিচার করার জন্য সামরিক আইন ব্যবহার করা হবে বলে পাকিস্তানের বেসামরিক সরকার ঘোষণা দেওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার আল জাজিরার সঙ্গে কথা বলেন ইমরান খান।

তিনি বলেন, ‘তার (সেনাপ্রধান) সঙ্গে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হয় আমাকে নিয়ে তার কোনো সমস্যা আছে।’

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে ওইদিন ইমরান খানের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে তার আইনজীবী আবেদন করার পর আদালত জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেন।

জামিনে মুক্তি পাওয়ার পর থেকে জামান পার্কের বাড়িতেই অবস্থান করছেন পিটিআই প্রধান। সেখানেই আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তিনি।

জামিনে মুক্তি পাওয়ার পর ইমরান খান তাকে গ্রেপ্তার করার আদেশ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছিলেন।

ইমরান খান বলেন, ‘আমি সেনাপ্রধানকে ক্ষেপিয়ে তোলার মতো কিছু করিনি, তবে আমাকে নিয়ে তার এমন কোনো সমস্যা আছে যা আমি জানি না।’

তিনি বলেন, ‘(পিটিআইয়ের) পুরো শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে। আপনি জানেন, আমার বিরুদ্ধে প্রায় দেড়শ’ মামলা আছে। তাই আমি যে কোনো সময়েই গ্রেপ্তার হতে পারতাম। তবে কথা হচ্ছে- আপনি এমন কোনো পরিকল্পনাকে গ্রেপ্তার করতে পারেন না, বিশেষ করে সময় যখন তার পক্ষে থাকে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..