✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সিলেটের নাজমা এখন যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১৯, | ১০:২৫:১৫ |

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান। এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন।

বৃহস্পতিবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে আগামী এক বছরের জন্য মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের স্ত্রী।

গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের কেমডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান। নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এ সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..