✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সরকারকে কঠোর হুশিয়ারি দিলেন ইমরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০২, | ০৯:২২:৪৩ |

পাকিস্তান সরকার পাঞ্জাব প্রদেশের নির্বাচন বানচাল করতে চাইলে তা কঠোর হাতে দমন করার হুশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরি-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান।

সরকারের পাশাপাশি তিনি দেশটির সেনাবাহিনীকেও সতর্ক করেছেন এ ব্যাপারে। খবর এনডিটিভির।

ইমরান খান লাহোরে দলীয় এক সমাবেশে বুলেট-প্রুফ গাড়িতে বসে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন।

পিটিআই প্রধান বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে পাঞ্জাব প্রদেশের নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়েছেন।

কোনো ভাবেই যাতে এ নির্বাচন বানচাল করা সা হয় এ ব্যাপারে দেশটির সরকারকে সাবধান করে দেন ইমরান খান। অন্যথায় আবারও রাজপথ দখলের হুশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..