✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৪-১০-১০, | ০৮:১১:৫৭ |সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনী এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।
এ সময় বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি।
এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||