সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আর ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক নই: জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৯, | ১৯:০২:৫১ |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চান না। একইসঙ্গে যুদ্ধে রাশিয়ার অন্য দাবি নিয়েও বেশ নরম অবস্থান নিয়েছেন তিনি। এমনকি রাশিয়ার স্বাধীনতা ঘোষণা দেয়া দনেৎস্ক ও লুহানস্ক নিয়ে আলোচনায়ও তিনি রাজি বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি টেলিভিশনকে দেয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি আর ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক নন। কারণ তিনি বুঝে গেছেন, ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়। দোভাষীর মাধ্যমে ওই সাক্ষাৎকারটি দেন জেলেনস্কি। এতে তিনি বলেন, আমি এমন একটা দেশের প্রেসিডেন্ট থাকতে চাই না, যারা হাঁটু গেড়ে ভিক্ষা চায়। তিনি বুঝেছেন যে, ন্যাটো রাশিয়াকে চটাবে না। তারা এই বিতর্কিত বিষয়ের মধ্যে ঢুকতে ভয় পাচ্ছে।

যুদ্ধ থামাবার জন্য রাশিয়া যে দাবিগুলো করেছে, তার মধ্যে অন্যতম হলো, ইউক্রেন ন্যাটো এবং ইইউ-র সদস্য হতে পারবে না।

তাছাড়া রাশিয়া দাবি করেছে, দনেৎস্ক ও লুহানস্ক-এর স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না। দ্বিতীয় দাবি নিয়েও তিনি নরম হয়েছেন। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি দনেৎস্ক ও লুহানস্ক নিয়ে আলোচনায় বসতে রাজি আছেন। কিন্তু তার দাবি, ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে।

জেলেনস্কি বলেন, ওই দুইটি অঞ্চলকে শুধুমাত্র রাশিয়াই স্বীকৃতি দিয়েছে। তবে আমরা অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করে সমঝোতায় পৌঁছতে পারি। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করবে। তারা ইউক্রেনের অংশ থাকতে চায়। আবার ইউক্রেনের মানুষ তাদের ছেড়ে দিতে রাজি কিনা সেটাও দেখতে হবে। তাই প্রশ্নটা শুধু তাদের স্বীকৃতি দেয়া নিয়ে নয়, বিষয়টি বেশ জটিল। সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আমরা হুমকি মেনে নিতে প্রস্তুত নই। যেটা দরকার, তা হলো, আপনি আমাদের সঙ্গে কথা বলুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...