✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জনযুদ্ধে পুতিনের জয়ের কোনো সম্ভাবনা নেই: ইউক্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৩, | ০৭:৪৮:১৩ |

হামলাকারী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের রাজপথে নেমে বিক্ষোভকারী হাজারো মানুষের ছবি পোস্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনের জন্য যুদ্ধটি এখন কার্যত জনযুদ্ধে রূপ নিয়েছে এবং ওই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়ের কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল একাউন্টে  দিমিত্রি কুলেবা এমন দাবি করেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় তিনি লিখেছেনঃ

“এটি ইউক্রেনের জন্য সত্যিকার অর্থেই একটা জনযুদ্ধ। পুতিনের এ যুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা নেই। এই ছবিতে দেখা যাচ্ছে, বেসামরিক নাগরিকরা গতকাল (বুধবার) এনারগোদারে রাশিয়ান আক্রমণকারীদের অবরুদ্ধ করেছে। এ ধরনের শত শত ছবি ও ভিডিওর মধ্যে এটি একটি। ইউক্রেনের আত্মরক্ষার জন্য আমাদের অংশীদারদের সহায়তা প্রয়োজন। বিশেষ করে আকাশপথে। আকাশপথ বন্ধ করে দিন!”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..