✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বেলারুশকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০১, | ০৭:২৭:৫৯ |

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যদি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের প্রতি সমর্থন অব্যাহত রাখেন তাহলে বেলারুশকে “গুরুতর পরিণতির” সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ইন্ডিয়া টুডে এ খবর দিয়ে জানায়- বেলারুশের নেক্সটা টিভি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইসের একটি ব্রিফিংকে এভাবে উদ্ধৃত করেছেঃ

“ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনে লুকাশেঙ্কো সমর্থন অব্যাহত রাখলে বেলারুশ গুরুতর পরিণতির মুখোমুখি হবে।”

উল্লেখ্য, বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো সম্প্রতি সংবিধান সংশোধন করে নিজের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন।

ওদিকে, রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে (সোমবার) বেলারুশে শান্তি সংলাপে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..