সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার, অর্থনীতি ধ্বংসের দাবি ইউক্রেনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২৬, | ০৭:০৭:২৬ |

ইউক্রেনে রাশিয়ার হামলাকারীদের যুদ্ধাপরাধী বলে আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, রাশিয়ানদের একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত করেছে। রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতেও তিনি বিশ্বের কাছে দাবি জানিয়েছেন।

শনিবার ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত ভবনের ছবি শেয়ার করে এক টুইট বার্তায় দিমিত্রি কুলেবা লিখেছেনঃ

“রাশিয়ার স্থল বাহিনী আর ক্ষেপণাস্ত্রের আক্রমণের মধ্যে আমাদের চমৎকার, শান্তিপূর্ণ শহর কিয়েভ আরো একটি রাত টিকে গেলো। তাদের একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত করেছে। আমি বিশ্বের কাছে দাবি জানাচ্ছিঃ রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন, তাদের রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, তেল নিষেধাজ্ঞা আরোপ করুন, অর্থনীতি ধ্বংস করে দিন। রাশিয়ার যুদ্ধাপরাধীদের থামান!”

এর আগে শুক্রবার ইউক্রেনের কিন্ডারগার্টেন এবং এতিমখানায় রাশিয়া হামলা করেছে বলে দাবি করেছিলেন দিমিত্রি কুলেবা। তিনি বলেছিলেন, ওইসব হামলার স্বাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে যেগুলো আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...