সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার হামলাকে মিয়ানমারের সামরিক জান্তার সমর্থন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২৫, | ২০:৪০:৩০ |

মিয়ানমারের সামরিক জান্তা বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের নিন্দা জানাচ্ছে এবং অনেকেই মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, সেখানে মিয়ানমারের সামরিক জান্তা এমন এক ঘোষণা দিলো।

ভয়েস অব আমেরিকা বার্মিজ কে দেয়া এক সাক্ষাৎকারে
মিয়ানমারের সামরিক কাউন্সিলের মুখপাত্র জেনারেল জাও মিন তুন,  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের প্রতি মিয়ানমারের সামরিক সরকারের সমর্থনের কারণও উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, “প্রথমতঃ রাশিয়া তার সার্বভৌমত্বকে সুসংহত করার জন্যই এটা করেছে। আমি মনে করি এমনটা করা সঠিক কাজ। দ্বিতীয়তঃ বিশ্বকে দেখানো যে রাশিয়া একটি বিশ্বশক্তি।”

উল্লেখ্য, মিয়ামনার এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুব ভালো। ২০২১ সালের ০১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর বিশ্বের যে কয়েকটি দেশ মিয়ানমারের সামরিক কাউন্সিলের পক্ষ নিয়েছে রাশিয়া তাদের মধ্যে অন্যতম।

ওই অভ্যুত্থানের পর থেকে, জাতিসংঘ এবং মিয়ানমারের বিশেষজ্ঞরা বারবার সামরিক কাউন্সিলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। কিন্তু রাশিয়া সেই আহ্বানকে উপেক্ষা করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...