✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘করোনায় কাজ করা চিকিৎসকদের পুরস্কার, না করাদের বিরুদ্ধে ব্যবস্থা”

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৭, | ১৬:৩৩:১০ |

করোনাভাইরাস সংক্রমণ রোধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে আর যাঁরা কাজ করছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে শুরু করা ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে। তাঁদের নামে পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা করে দেওয়া হবে। এ ছাড়া তাঁদের জন্য রয়েছে আরো পুরষ্কার। আর যাঁরা জাতির এই দুর্দিনে কাজ করছেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যাঁরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের পাশে নেই তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তাঁরা আদৌ ডাক্তারি করতে পারবেন কি-না, তা আমি এখনই বলতে চাই না, তবে আমি তাঁদের কর্মকাণ্ড দেখতে চাই। তিনি বলেন, তাঁরা যদি এখনো ফিরে আসেন তবে আমি তাঁদের পরবর্তী তিন মাস দেখব। তাঁদের কাজের ওপর ভিত্তি করে ব্যবস্থার বিষয়টি বিবেচনা করব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..