সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে এই প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-১৮, | ১১:০২:৪৩ |

ভারতের মুম্বাইয়ে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেন অ্যাপল সিইও টিম কুক।

অ্যাপল ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক মঙ্গলবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করেছেন।

মুম্বাই শহরে অ্যাপল তাদের প্রথম স্টোর উন্মোচন করেছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করতে আইফোন নির্মাতা অ্যাপল সিইও টিম কুক ভারত সফর করছেন।

অ্যাপল স্টোরটি এমন সময়ে খুলল যখন অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর খোলা হবে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার, ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি রিটেইল স্টোর উদ্বোধন বলে দিচ্ছে ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ফলে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে বড় ধরনের ধাক্কা দেওয়ার বার্তাই জানান দিচ্ছে।

ভারতে বিদেশি পণ্যের বেচাকেনা করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে সুদীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে অ্যাপল ভারতে তাদের ব্র্যান্ড স্টোর খুলতে সামর্থ্য হয়েছে। ভারত বিদেশি পণ্য বিক্রিতে উৎস করে ছাড় দেয় না।

ভারতের সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ সালের মধ্যে ভারত থেকে রপ্তানি করা মোট ৯০০ কোটি রুপির স্মার্টফোন বাজারের অর্ধেকটাই দখলে রেখেছে আইফোন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...