✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হাজির প্রধানমন্ত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২২, | ০৮:৪১:০৪ |

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ২১ শে ফেব্রুয়ারি পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং হাইকমিশনগুলো এ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। বাদ যায়নি শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনও।

তবে, লক্ষ্য করার মতো বিষয় হলো- কলম্বোর বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শুধু হাজিরই থাকেন নি, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।

কলম্বোর বাংলাদেশ হাইকমিশনের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। কয়েকটি ছবি পোস্ট করে হাইকমিশনের টুইটে বলা হয়ঃ

স্বাধীনতা স্কয়ারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ এর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী রাজাপাকসের সদয় উপস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে সম্মানিত। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..