সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় হিজাব’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-১৮, | ২১:০৫:০৯ |

হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে মন্তব্য করেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকার। তাদের ভাষ্য, হিজাব পরিধানের বিরুদ্ধে যাওয়া ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক গ্যারান্টি লঙ্ঘন করে না। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সঙ্গে এ নিয়ে বিতর্ক করেছে কর্ণাটক সরকার। কারণ, তারা শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধ করার পক্ষে। রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জেনারেল প্রভুলিং নাভাদগি বলেন, ‘আমরা একটি অবস্থান নিয়েছি যে, হিজাব পরা ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অঙ্গ নয়।’ তিনি প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি জেএম খাজি এবং বিচারপতি কৃষ্ণ এম দীক্ষিতের আদালতকে এসব কথা বলেন।

রাজ্য সরকারের শীর্ষ এই আইনজীবী বলেন, ‘রাজ্যের অনেক স্কুল ও কলেজে হিজাবের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদ চলছে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি যে আদেশ দেওয়া হয়েছিল সেটিতে বেআইনি কিছু ছিল না, যা পোশাকের সাম্য, অখণ্ডতা এবং জনশৃঙ্খলাকে বিঘ্নিত করে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..