✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাবেক ভূমিমন্ত্রী, সাংসদ, মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক শামসুর রহমান শরীফের ইন্তেকাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:০৬:১৮ |

সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ আর নেই।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শামসুর রহমানের মেয়ে মাহজেবিন শিরীন পিয়া তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় পচাত্তরের ১৫ আগস্টের পর দলের দুঃসময়ে শামসুর রহমান শরীফের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, ভাষা সৈনিক এই ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হল।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান

শামসুর রহমান বেশকিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

শামসুর রহমান শরীফ পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামে। তিনি বাস করতেন ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দি সড়কে নিজ বাসভবনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..