✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

“মশার গান শুনতে চাই না। মশা মারতে হবে।”

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-৩১, | ১৮:৪৬:১৩ |

সম্প্রতি রাজধানীতে ব্যাপক হারে মশার উৎপাত বেড়ে গেছে। করোনার উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে মশা নিয়েও চরম বিরক্তিতে নগরবাসী। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মশার কারণে বিরক্তি প্রকাশ করেছেন। মঙ্গলবার গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে মশা মারার তাগিদ দিয়ে মেয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, মশার গান আমি শুনতে চাই না। মশা মারতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কাল রাতে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম মশারা সংগীত চর্চা করছে। মশার গান শুনলাম। মশা গুনগুন করে কানের কাছে গান গাচ্ছিল।

অর্থাৎ মশার প্রাদুর্ভাব কিন্তু ধীরে ধীরে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ ব্যাপারে কিন্তু এখন থেকে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এবং এখন থেকে আমাদের প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বলব, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, আমি মশার গান শুনতে চাই না। মশা মারতে হবে।

মশার রোগ থেকে বাঁচতে সবাইকে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, সবাই মশারি টাঙিয়ে যেন ঘুমান। কারণ এখন অনেকে মশারি ব্যবহার করেন না। শুধু মশার ওষুধ দেয় বা কয়েল জ্বালায়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..