✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না: রাহুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০৭, | ১০:৫৪:২৩ |

রাহুল গান্ধী বলেছেন, বিজেপি চিরদিন ক্ষমতায় থাকবে এবং দেশ থেকে কংগ্রেস চিরতরে বিদায় নিয়েছে- এমন ধারণা রাখা হাস্যকর। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে ব্রিটেন সফর করছেন রাহুল গান্ধী।

ভারতীয় রাজনীতির পরিবর্তনশীল প্রকৃতির দিকে মনোযোগ দিতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট, সেই কারণেই মুখ থুবড়ে পড়েছে এই জোট বলেও মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, ‘ইউপিএ জোট গ্রামের দিকে বেশি নজর দিলেও শহরের দিকে বিশেষ নজর দেয়নি। এটা বাস্তব। সেই কারণেই এই জোটকে মানুষ মেনে নেয়নি।’

এদিকে বিজেপি প্রসঙ্গে রাহুল বলেন, ‘বিজেপি ১০ বছর ক্ষমতায় থাকার আগেই কংগ্রেস ১০ বছর ক্ষমতায় ছিল। বিজেপি বিশ্বাস করে, তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে। এমন ধারণা করা ভুল আর যারা ভাবছেন কংগ্রেসের সময় শেষ তাদেরও বলব, আপনাদের এই ধারণা হাস্যকর।’

রাহুল গান্ধী আরো যোগ করে বলেন, ‘যদি স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেখা যায়, তা হলে কংগ্রেসই বেশির ভাগ সময় ক্ষমতায় ছিল।’

এদিকে ব্রিটেন সফরে গিয়ে চীনের প্রশংসা করায় কেন্দ্রীয় মন্ত্রী রাহুলকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন। অনুরাগ ঠাকুরের মতে, বিদেশের মাটিতে চীনের প্রশংসা করা মানে ভারতকে অপমান করা।

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..