✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৭, | ১৬:০১:৩৫ |

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে তিনি মারা যান। সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী শাকিল আহমেদ রিপন মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়।

সানাউল্লাহ মিয়ার বড় ছেলে শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে বাবার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি হাসপাতালের সিসিইউতে ছিলেন। পরে প্রচণ্ড খিঁচুনি ওঠায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..