✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘করোনার চেয়ে নেতাদের গতি ধীর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২২, | ১১:৩৮:২৫ |

করোনা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় গায়িকা শাকিরা। এক ভিডিও বার্তায় তিনি করোনা সংক্রমণে বিশ্বনেতাদের ধীরে চলো গতির সমালোচনা করেছেন। বলেছেন, করোনা ভাইরাস যত দ্রুতগতিতে বিস্তার হচ্ছে, নেতারা তত ধীর গতির হয়েছেন। কিন্তু করোনা সঙ্কটের বিষয়ে আমাদেরকে আরো সিরিয়াস হতে হবে।

অনলাইন বিলবোর্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এর পরিণতি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন শাকিরা। শুক্রবার ২০শে মার্চ কলম্বিয়ার এই গায়িকা ও ইউনিসেফের মুখপাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস বা কোভিড-১৯ নিয়ে একটি শিক্ষামূলক ভিডিও পোস্ট করেছেন।

এতে তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব সুপারিশ দিয়েছে অনেক দেশই তা অনুসরণ করছে না অথবা এ বিষয়ে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে তারা খুব বেশি ধীরগতির আশ্রয় নিয়েছে অথবা তারা স্বাস্থ্যের চেয়ে অর্থনীতিকে প্রাধান্য দিয়েছে।

শাকিরা আরো বলেছেন, গত কয়েক সপ্তাহ আমি ইউরোপে ছিলাম। এ সময়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা হলো এই ভাইরাস দ্রুত বিস্তার করছে। আর নেতারা ধীর গতি অবলম্বন করছেন। তিনি আরো বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব দেশকে এক সঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..