সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কলকাতায় রঞ্জিত মল্লিকের বাড়িতে আলমগীর-রুনা লায়লা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৬, | ১০:৫৮:২৪ |

কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন বাংলাদেশের নন্দিত তারকা দম্পতি আলমগীর-রুনা লায়লা। ঈদের দাওয়াত হিসেবে এই আমন্ত্রণ।

সেই আনন্দঘন মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন রুনা লায়লা। ছবিতে রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনা।

পবিত্র ঈদুল আজহা কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। এই খবর শুনেই দাওয়াত দিয়েছেন রঞ্জিত মল্লিক।

এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তাঁরা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..