সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১২ কোটি দাবি কারিনা কাপুরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৮, | ০৯:২৩:৫২ |

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবার এক ছবির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। রামায়ণের গল্প পর্দায় আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। সূত্রের খবর, এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব গিয়েছে কারিনার কাছে। অলৌকিক দেশাই-এর রামায়ণে অভিনয়ের জন্য তিনি ১২ কোটি টাকা চেয়েছেন। যদি পরিচালক কারিনাকে এই পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান, তাহলে এটাই তার এখনও পর্যন্ত সব থেকে বেশি পারিশ্রমিক হতে চলেছে। সূত্রের খবর, সাধারণত কারিনা প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন। তবে এ নায়িকা এতটা বেশি টাকা চেয়ে বসায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে। প্রসঙ্গত, বলিউডে হায়েস্ট পেড অভিনেত্রীদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

দিপ্পির পারিশ্রমিক এই মুহূর্তে ১৩ কোটি টাকা। শোনা যাচ্ছে সীতা হিসাবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অলৌকিক দেশাই-র এই ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’। ছবির গল্প লিখছেন বাহুবলীর চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এদিকে কারিনার সীতা হওয়ার খবরে বিন্দুমাত্র খুশি নন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের অনেকেই মনে করছেন কারিনা এক্কেবারে ‘সীতা চরিত্রের জন্য উপযুক্ত নন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..