✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৬, | ০৭:৪৩:২৬ |

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। রবিবার (৬ জুন) সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

দেশটির একটি গণমাধ্যমকে অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানান, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এই অভিনেতা। রবিবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্টের কারণ সেখানে বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকদিন থেকেই কারো সঙ্গে দেখা করেননি ৯৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা। অসুস্থতার কারণে এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হলে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..