সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জয়া আহসানের আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৭, | ০৪:১৫:৪৫ |

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান করোনায় দেশীয় পোশাকশিল্পের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন। জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের আহ্বানে সাড়া দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা ফেইসবুকে শেয়ার করেন জয়া। সেখানে তিনি বলেন, ‘অতিমারির কারণে আমি, আপনি, আমাদের অর্থনীতি কিন্তু হুমকির সম্মুখীন হয়েছে। এই যে তাঁতি পরিবার বা পোশাকশিল্পের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের পরিবারগুলো কিন্তু একেবারেই দুর্দশার মধ্যে আছে। একটা পোশাক শোরুমে আসার আগ পর্যন্ত কতগুলো মানুষের শ্রম যোগ হয় বলুন তো? অনেক পরিবারের রুটিরুজি। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির বছরে আয় প্রায় ১০ হাজার কোটি টাকা। আর এর ৫০ ভাগ আসে কিন্তু ঈদের সময়। এই শিল্পের সঙ্গে জড়িত সবাই কিন্তু অপেক্ষায় থাকে ঈদের। শপিং সব সময়ই আনন্দের। কিন্তু এবারের শপিংটা হোক দায়িত্ববোধের।’

করোনার এই সময়ে অনলাইন শপিংয়ের জন্য সবাইকে উৎসাহও দিলেন জয়া। তিনি মনে করেন, অনলাইনে কিছু কেনার মাধ্যমে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত সবার মুখে হাসি ফুটবে। একটি পোশাক কেনা মানে তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি অনুরোধ জানান, অন্তত একটি পোশাক কিনে এই শিল্পের পাশে দাঁড়াতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..