✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সবচেয়ে বেশি বয়সে অস্কার জয় অ্যান্থনি হপকিন্সের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৬, | ০৭:০০:১৭ |

সবচেয়ে বেশি বয়সে অস্কার জিতে রেকর্ড গড়লেন অভিনেতা অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য তার এই অর্জন। ৮৩ বছয় বয়সী এ অভিনেতা দ্বিতীয়বারের মতো ঘরে নিলেন অস্কার।

এর আগে ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির সুবাদে অস্কারের গোল্ডেন ট্রফি জিতেছিলেন ৮২ বছর বয়সী ক্রিস্টোফার প্লামার। এতদিন পর্যন্ত অস্কারের সব চেয়ে বয়স্ক বিজয়ীর নেমপ্লেটে খোদাই করা ছিল তারই নাম। এবার সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হপকিন্স।

এই নিয়ে অস্কারের মঞ্চে দু’দুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতলেন হপকিন্স। যদিও দর্শকের একটি বড় অংশ আশা করেছিল এবারের ‘সেরা অভিনেতা’-র পুরস্কারটি পাবেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান ‘মা রেইনি’স ব্ল্যাক বটম ‘ ছবির জন্য। তবে তা হয়নি।

চলতি বছরে ‘বাফটা’-তেও সেরা অভিনেতার খেতাব জয়ের পর অস্কারেও বজায় থাকলো অ্যান্থনি হপকিন্স-এর বিজয়রথ।

অ্যান্থনি হপকিন্স প্রথমবার অস্কার জিতেছিলেন ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্ব ‘-এ হ্যানিবল লেক্টরের ভূমিকায় অভিনয় করে।

মোট ছয়বার অস্কারের অভিনেতা ও সহঅভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অ্যান্থনি হপকিন্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..