✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় অভিনেতা-শিক্ষক এস এম মহসীনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৮, | ০৯:১৩:২৯ |

করোনা সংক্রমণে এবার চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এ অভিনয়শিল্পী। সেখান থেকে ফেরেন গত ২ এপ্রিল। করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৫ এপ্রিল তাঁকে ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয়। একপর্যায়ে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয় তাঁকে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখান চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো এই খ্যাতিমান অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..