সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইসোলেশনে শাহরুখ খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৫, | ০৫:৫৫:৪৪ |

হু হু করে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশের মোট কোভিড আক্রান্তের ৪৮.৫৭ শতাংশ সেখানকার। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনার হানা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সেটে। জানা গেছে, সেটের এক ক্রু মেম্বার কোভিড পজিটিভ। তার জেরে আইসোলেশনে বলিউড বাদশা।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। তারপরই সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’-ই তার কামব্যাক ছবি হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ। ইতিমধ্যেই তার পাঠান লুক সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এসেছে। তাতে বেশ উচ্ছ্বসিত বলিউড বাদশার অনুরাগীরা। দুবাইয়ে ছবির বেশ কিছুটা অংশের শুটিং সেরেছিলেন শাহরুখ। তারপর নিউ নরমালে শুটিং শুরু করেন। কিন্তু এর মাঝেই বিপত্তি। ক্রু মেম্বারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। খবর পেয়েই আইসোলেশনে চলে যান ‘কিং খান’। শুটিং স্থগিত হয়ে যায়। করোনা আক্রান্ত ক্রু মেম্বারকে আন্ধেরিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। সেটের বাকি সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড তারকাদের সংক্রমণে চিন্তিত মুম্বইয়ের ফিল্ম ফেডারেশনও। ইতিমধ্যেই সেটে তারকাদের ব্যক্তিগত কর্মীর সংখ্যা কমানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..