✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৬, | ১১:৩৮:০৬ |
ভক্তদের দুঃসংবাদ জানালেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন ক্যাটরিনা। এই অভিনেত্রী লেখেন, ‘আমি করোনা আক্রান্ত। আইসোলেশনে আছি। সব ধরনের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে একবার করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’ খবর এনডিটিভির

এদিকে সদ্য করোনামুক্ত হয়েছেন আরেক বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

ক্যাটরিনা ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের অক্ষয় কুমার, ভিকি কৌশল, ভূমি পেড়নেকারের মতো তারকারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..